প্রকাশিত: ১৬/০৬/২০১৬ ৮:০৭ এএম

128013_114প্রতিদিনই আমরা যুদ্ধ আর হামলার খবর পাই৷ বিশ্বের নানা দেশ থেকে আসে এমন খবর৷ তবে কিছু দেশ কিন্তু এখনো একেবারেই শান্তিপূর্ণ৷ তেমন দশটি দেশ সম্পর্কে জানুন৷
১০. স্লোভেনিয়া
এবারের ‘গ্লোবাল পিস ইনডেক্স’-এ সবচেয়ে শান্তিপূর্ণ দশটি দেশের তালিকায় দশ নম্বরে রয়েছে ইউরোপের ছোট্ট দেশ স্লোভেনিয়া৷
৯. জাপান
এশিয়ার দেশ জাপান পেয়েছে নবম স্থান৷
৮. কানাডা
কানাডা অশান্ত হয়েছে এমন নজির গত কয়েক দশকে খুব কমই পাবেন৷ গ্লোবাল পিস ইনডেক্সে কানাডাকে অষ্টম স্থানে দেখে তাই কেউ অবাক হননি৷
৭. সুইজারল্যান্ড
গ্লোবাল পিস ইনডেক্সে ইউরোপের সুইজারল্যান্ড রয়েছে সপ্তম স্থানে৷
৬. চেক প্রজাতন্ত্র
ইউরোপের অনেক দেশই শরণার্থী সংকটে বিপর্যস্ত৷ তবে কয়েকটি দেশ এ সংকট থেকে নিজেদের বাইরে রেখেছে৷ তেমনই এক দেশ চেক প্রজাতন্ত্র৷ ইনডেক্সে চেক প্রজাতন্ত্র আছে ছয় নম্বরে৷
৫. পর্তুগাল
গ্লোবাল পিস ইনডেক্সের মূ্ল্যায়ন অনুযায়ী শান্তিপূর্ণ দেশের তালিকায় ইউরোপের আরেক দেশ পর্তুগাল আছে পাঁচ নম্বরে৷
৪. নিউজিল্যান্ড
নিউজিল্যান্ডেও প্রায় নিরবিচ্ছিন্নভাবেই শান্তি বিরাজ করে৷ গ্লোবাল পিস ইনডেক্সে ছোট্ট এই দ্বীপদেশটি আছে চতুর্থ স্থানে৷
৩. অস্ট্রিয়া
মধ্য ইউরোপের দেশ অস্ট্রিয়াও আছে গ্লোবাল পিস ইনডেক্সের সেরা দশের তালিকায়৷ তারা আছে তৃতীয় স্থানে৷
২. ডেনমার্ক
স্ক্যানডিনেভিয়ান দেশ ডেনমার্কও খুব শান্তিপূর্ণ দেশ৷ তারা আছে দ্বিতীয় স্থানে৷
১. আইসল্যান্ড
এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ আইসল্যান্ড৷ গ্লোবাল পিস ইনডেক্সের সর্বশেষ তালিকা অন্তত তা-ই বলছে৷

সূত্র : ডয়েচে ভেল

 

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...