ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/০৪/২০২৬ ৫:১২ পিএম

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার একটি আলোচিত ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি রুবেল দে (৩২)-কে গ্রেফতার করেছে র‍্যাব। যৌথ অভিযানে অংশ নেয় র‍্যাব-১৫ (কক্সবাজার) ও র‍্যাব-৭।

র‍্যাব জানায়, ০১ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভিকটিম জুই চৌধুরী (২৭) চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ এলাকার একটি পার্লারে কর্মরত ছিলেন। কর্মস্থলে পরিচয়ের সূত্রে আসামি দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। একপর্যায়ে কৌশলে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলে ২০২৪ সালের ০১ অক্টোবর বিয়ের প্রলোভন দেখিয়ে নিজের বাসায় ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

পরবর্তীতে বিয়ের আশ্বাস ও আপত্তিকর ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দুই মাস ধরে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়লে আসামি তাকে অস্বীকার করে আত্মগোপনে চলে যায়।

এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে ২৫ জানুয়ারি ২০২৫ তারিখে সিএমপি কোতোয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২৩) এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, মামলার পর থেকেই আসামিকে গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-৭ ও র‍্যাব-১৫ এর গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে চকরিয়ায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রুবেল দে চকরিয়া উপজেলার উত্তর ঘনিয়া এলাকার মহাজন বাড়ির বাসিন্দা। তার পিতার নাম মনোরঞ্জন দে।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...
Single Page Footer