ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০৭/২০২৬ ৮:৫৩ এএম , আপডেট: ২৮/০৭/২০২৬ ৮:৫৯ এএম

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে এক পর্যায়ে স্বামীর কাছ থেকে বিচ্ছেদের পথ বেঁচে নেন তিনি।


‎সোমবার(২৭ জুলাই) পারিবারিক আদালতের মামলা শেষে, শেষ কিস্তির প্রায় ১৫ হাজার টাকা নিয়ে সিএনজি যোগে বাড়ি ফেরার পথে রামুর খুনিয়াপালং এলাকায় কাভার্ড ভ্যানের সাথে সিএনজির মুখোমুখী সংঘর্ষে তার আপন বোন শাহীনা আক্তারসহ সড়ক দূর্ঘটনায় মারা যান তিনি।

‎নিহত রুবিনা আক্তারের স্বজনেরা জানান,মামলা নিস্পত্তির শেষ দিন ধার্য ছিলো সোমবার ।হঠাৎ তাদের কাছে খবর আসে দুই বোন সড়ক দূর্ঘটনায় নিহত, হয়ে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে তাদের রাখা হয়েছে।

‎এসময় হাসপাতালের মর্গের সামনে আহাজারী করতে দেখা যায় নিহত রুবিনা আক্তারের বোনের স্বামী মুজিবুর রহমানকে। কারণ ২ সন্তান রেখে তার স্ত্রী শুয়ে আছে হাসপাতালের মর্গে।

‎এদিকে এই ঘটনায় এখন পর্যন্ত দুই বোনসহ তিন জনের মৃত্যু নিশ্চিত করেছে পুলিশ।কক্সবাজার সদর হাসপাতালে নিহতের আরেক স্বজনসহ চিকিৎসা নিচ্ছে আরো তিন জন। তবে নিহত দুই বোনের পরিচয় সনাক্ত হলে ও আরেক জনের পরিচয় এখনো সনাক্ত হয়নি।
‎রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী  জানান,ঘাতক কাভার্ড ভ্যানটি তারা আটক করেছে।

‎অন্যদিকে কাভার্ড ভ্যানটিতে প্রাণ কোম্পানীর স্টিকার দেখা গেছে। টিটিএন

পাঠকের মতামত

Single Page Footer