প্রকাশিত: ০৪/০৫/২০২২ ২:২০ পিএম , আপডেট: ০৪/০৫/২০২২ ২:২৩ পিএম


ঈদের ছুটিতে কক্সবাজার ঘুরতে যাওয়ার পথে চকরিয়ায় বাস উল্টে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ যাত্রী।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া কলেজের সামনে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে যায়।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, ‘গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে। মরদেহ থানায় নেয়া হয়েছে।’
নিহত ২৩ বছর বয়সী শারমিন আক্তার কেরাগঞ্জের বাসিন্দা মোহাম্মদ রিয়াজের স্ত্রী।

নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাহাঙ্গীর আলম।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, ‘ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের বাসটি কক্সবাজার যাচ্ছিল। পথে চকরিয়া কলেজের সামনের সড়কের বাঁক ঘুরতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই শারমিন নিহত হন। গুরুতর আহত ১০ যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, ‘গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে। মরদেহ থানায় নেয়া হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...