উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০/০৩/২০২৩ ৫:৩৭ পিএম

বান্দরবানের রুমায় দুটি মিনি ট্রাক সড়ক থেকে খাদে পড়ে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন।

আজ সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার রুমা-কেউকারাডং সড়কের বগালেক ড়ালু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রুমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন শিবলী জানান, আহত ১৪ জনকে উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত ১০ জনকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিনি ট্রাক দুটি রুমা সদরে যাচ্ছিল। এ সময় পেছনের ট্রাকের ব্রেক ফেল হয়। পরে সেটি সামনেরটিকে ধাক্কা দিলে দুটি মিনি ট্রাকই রাস্তা থেকে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৪ জন নিহত হন। সদর হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনকে মৃত ঘোষণা করা হয়।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...