ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/০৩/২০২৩ ৭:১৪ পিএম

বান্দরবানের রুমা-রোয়াংছড়ি ও থানচি উপজেলায় নিরাপত্তাজনিত কারণে আবারও ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় প্রশাসন। বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বান্দরবান পার্বত্য জেলায় স্থানীয় ও বিদেশী পর্যটকদের ভ্রমণ সংক্রান্তে অত্রাফিসের পত্র নম্বর-০৫.৪২.০৩00,403.12.০৪৬.২২.৯৪; ১০ ফেব্রুয়ারি ২০২৩ মূলে জারিকৃত গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় পর্যটকদের নিরাপত্তাজনিত কারণে রোয়াংছড়ি, রুমা এবং থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশী পর্যটকদের ভ্রমণ, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরাও জানানো হয়, বান্দরবান পার্বত্য জেলার ৭টি উপজেলার মধ্যে রোয়াংছড়ি-রুমা ও থানচি উপজেলা ছাড়া অন্যান্য উপজেলায় আগের মতো পর্যটকগণ ভ্রমণ করতে পারবেন।

এর আগে, বান্দরবানের রোয়াংছড়ি- রুমা উপজেলার দুর্গম এলাকা গুলোতে সন্ত্রাসীদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ২০২২ সালের ১৭ অক্টোবর সন্ধ্যায় রোয়াংছড়ি-রুমা উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন। পরে কয়েক দফায় বাড়িয়ে থানচি ও আলীকদমে দেওয়া হয়েছিল এ নিষেধাজ্ঞা। ক্রমান্বয়ে আলীকদম, থানচি ও রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও রুমাতে নিষেধাজ্ঞা বহাল ছিল। এরপরে আগামীকাল ১৬ মার্চ থেকে রুমা-রোয়াংছড়ি ও থানচি উপজেলা ভ্রমণে, পুনরায় অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...