ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০৫/২০২৪ ১০:০৯ এএম

আগামীকাল বুধবার (৮ মে) কক্সবাজার সদর, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন এ ৩টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ থাকায় বাংলাদেশ নির্বাচন কমিশনের চাহিদা মোতাবেক সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (৬ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখার উপসচিব মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে একইদিন অনুষ্ঠিতব্য ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে প্রথম ধাপে কক্সবাজারের ৩টি উপজেলা সহ দেশের ১৪১ টি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। নির্বাচন অফিস, নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তি, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী, জরুরী ও অত্যাবশ্যকীয় সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমুহ এই সাধারণ ছুটির আওতাবহির্ভূত থাকবে।
কক্সবাজার সদর, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা পরিষদের নির্বাচনে বুধবার (৮ মে) সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। এ ৩টি উপজেলা পরিষদের নির্বাচনে কক্সবাজার জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন।

পাঠকের মতামত

মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ...

টিউবওয়েল নাকি ফটোসেশন? কুতুপালংয়ে ‘হেফজু সিন্ডিকেট’ ঘিরে চাঞ্চল্য

কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা আব্দুল ওয়াহাবের বড় ছেলে হেফজু রহমান ও দেলোয়ার-এর বিরুদ্ধে ...
Single Page Footer