প্রকাশিত: ২১/০৭/২০১৬ ৯:০১ পিএম

mail.google.comশামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা বাইশারী বাজারে পুলিশের পাতানো জালে এক গাঁজা বিক্রেতা সেলুন মালিক আটক হয়েছে। আটক ব্যক্তি বাইশারী ইউনিয়নের দক্ষিণ বাইশারী গ্রামের বাসিন্দা মৃত সুবল হরি দে পুত্র দিলীপ কুমার দে (৩৬)।

বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনিসুর রহমান বলেন, বুধবার রাত ৮ টা ১০ মিনিটের সময় উক্ত সেলুন মালিক নিয়মিত গাঁজা বিক্রির সংবাদে পুলিশ নিজেই সোর্সের মাধ্যমে গাঁজা ক্রয় করে। ঐ সময় তাঁকে হাতেনাতে ১০ পুরিয়া গাঁজা সহ আটকের পর জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি মতে দোকানের বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা আরো এক কেজি গাঁজা উদ্ধার করে।

আটক ব্যক্তির বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ির থানায় গতকাল বৃহস্পতিবার মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে, এবং তাকে গ্রেপ্তার দেখিয়ে গতকালই বান্দরবান আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, আটক সেলুন মালিক দীর্ঘদিন যাবৎ সেলুন দোকানের আড়ালে নিয়মিত গাঁজা বিক্রি করে আসছিল বলে বাজার পরিচালনার কমিটি সদস্যরা জানায়।

তবে আটক ব্যক্তি দিলীপ কুমার দে সাংবাদিকদের বলেন, সে নিজে গাঁজা সেবনের জন্য ঈদগড় এলাকা থেকে নিয়ে আসছিল।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer