প্রকাশিত: ১৭/০৮/২০১৬ ৯:৩৮ পিএম

নতুন জাতীয়করনকৃত প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের নিয়ে সম্প্রতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি উখিয়া উপজেলা শাখা গঠনকল্পে এক সন্মেলন উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্টিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন ফলিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য ও চট্রগ্রাম বিভাগের সমন্বয়ক আব্দুর রহমান,বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে কক্সবাজার জেলা সমন্বয়ক শহিদুল ইসলাম,কক্সবাজার জেলা সদস্য জাহাংগীর আলম।উক্ত সভায় সর্বসন্মতিক্রমে হলদিয়াপালং পাতাবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লা বাহারকে সভাপতি, ফলিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদ আলমকে সাধারণ সম্পাদক, রাজাপালং মোহছেন আলী স:প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ইকবালকে সাংগঠনিক সম্পাদক ও মধ্যম হলদিয়া স:প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অর্থ সম্পাদক করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি উখিয়া উপজেলা শাখা গঠন করা হয়।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...