জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডাব্লিউএফপি) তাদের জেনারেল ফুড অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের জন্য বাংলাদেশিদের নিয়োগ দেবে। প্রোগ্রাম অ্যাসোসিয়েট পদে এই নিয়োগ হবে। কর্মস্থল কক্সবাজার । প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)
বিভাগের নাম: জেনারেল ফুড অ্যাসিস্ট্যান্স (জিএফএ)
পদের নাম: প্রোগ্রাম অ্যাসোসিয়েট (জিএফএ ক্যাচমেন্ট ফোকাল)
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা
ক্যাম্পের সার্বিক পরিবেশ ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
ইংরেজি ও বাংলা উভয় ভাষায় সাবলীল ও দক্ষ হতে হবে।
এমএস ওয়ার্ড, এক্সেল, ব্লকচেইন এবং সিবিটি বা ই-ভাউচার প্রোগ্রামে পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: সর্বনিম্ন ৬ বছর
দায়িত্বসমূহ
ক্যাম্প পর্যায়ে ফুড সিকিউরিটি সেক্টরের কার্যক্রম এবং ত্রাণ বিতরণ সমন্বয় করা।
জরুরি মুহূর্তে বা স্থানান্তরের সময় বাস্তুচ্যুত পরিবারগুলোকে দ্রুত খাদ্য সহায়তা নিশ্চিত করা।
অংশীদার সংস্থাগুলোকে টেকনিক্যাল সাপোর্ট দেওয়া ও খাদ্য সাহায্য কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা।
পদসংখ্যা: ১
গ্রেড: জি৬
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
চুক্তির মেয়াদ: ১২ মাস
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (বাংলাদেশি নাগরিক)
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: কক্সবাজার
আবেদন যেভাবে: অনলাইন
আবেদন শুরু: ২০ জুলাই ২০২৬
আবেদনের সময়সীমা: ২ আগস্ট ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন