প্রকাশিত: ১৯/০৮/২০১৬ ৭:৩৮ এএম

খালেদ হোসেন টাপু,রামু

কক্সবাজার বাঁকখালী নদীর মোহনায় বোট উল্টে মোঃ ফারুক (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।বুধবার ১৭ আগষ্ট সন্ধ্যায় বোট নিয়ে সাগর থেকে ফেরার পথে বাঁকখালী মহনায় এ দূর্ঘটনা ঘটে। সে রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নে পানিরছড়া গোলাম আলীর জুম হরিতলা এলাকার মৃত নওশের আলীর ছেলে।

নিহতের স্ত্রী হামিদা আকতার জানান, সাগর থেকে মাছ ধরে ফেরার পথে বাঁকখালীর মোহনায় প্রাকৃতিক দুর্যোগের কারণে হঠাৎ বোট উল্টে তার স্বামী মারা যান। এদিকে রশিদ নগরের ইউপি চেয়ারম্যান শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে বৃহস্পতিবার নিহত জেরে ফারুকের নামাজের জানাযা নিজ এলাকায় সম্পন্ন হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে হোটেল-রেস্তোরাঁর বর্জ্য থেকে তৈরি হচ্ছে জৈব সার

কক্সবাজারে পর্যটনকেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোর বর্জ্য ব্যবহার করে তৈরি হচ্ছে জৈব সার। হোটেল-মোটেল ও রেস্তোরাঁয় রান্নার পরিত্যক্ত ...

কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা

পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়াতে কক্সবাজার সমুদ্রসৈকতে ফ্রেশ ওয়াটার শাওয়ার, চেঞ্জিং রুম, লকার, ক্যাফে, পর্যটক ...
Single Page Footer