প্রকাশিত: ১৪/০৭/২০১৬ ৭:৪১ পিএম

fishকামাল শিশির , ঈদগড়::
কক্সবাজার রামুর ঈদগড়ে ছোট ছোট নদী, খাল বিল,ডোবা ও নিছু ভূমি ক্রমশঃ ভরাট হয়ে যাওয়ায় দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির পথে। কোথাও দু’একটি খাল বিল থাকলেও সেখানে তেমন কোন দেশীয় মাছ পাওয়া যাচ্ছেনা। এইবার বর্ষাকালেও দেশীয় মাছের চরম অকাল। দেশীয় টেংরা,পুঁটি,শিং,মাগুর,কৈ,টাকি,শোল,বোয়াল,,রুই,কাতলা,মৃগেল, মাছ প্রায় বিলুপ্তির পথে। অন্যদিকে বাজারে চেয়ে গেছে হাইব্রিড মাছ। বর্ষা মৌসুমে দেশীয় প্রজাতির মাছ ধরা পড়েনা। গরম কালে উৎসমুখে বাঁধ নির্মাণ করায় এই সব নদী বছরে প্রায় ৯মাস শুকনো থাকে। ফলে শুকনো মৌসুমে পানি স্বল্পতার কারণে পাওয়া যাচ্ছেনা কোন প্রকার দেশীয় প্রজাতির মাছ। গরম কালে পানি স্বল্পতার সময় অসাধু মাছ ব্যবসায়ী,মাছ চোর সিন্ডিকেট মিলে ছোট ছোট নদীতে পাহাড়ী বিষাক্ত মেল গাছের শিকড় আর কীটনাশক বিষ পানিতে ছিটিয়ে রাতের আঁধারে মাছ শিকার করে। যার কারণে দেশীয় মাছের পোনা সহ বড় বড় মাছ ও দেশীয় চিংড়ি মাছ বিলুপ্তির পথে। অপর দিকে ক্ষেতে ব্যবহারের কীটনাশক বিষ পানিতে ছড়িয়ে মাছ শিকারের কারণে দেশীয় মাছ বংশবিস্তার করতে না পারায় স্বমুলে বিনাশ হচ্ছে। আবার অন্যদিকে অনেক নদী নাব্যতা হারিয়ে প্রায় মৃত। এক সময় এসব নদী পানিতে টয়টম্বর থাকত। এসব নদী থেকে সারা বছর পাওয়া যেত প্রচুর দেশীয় মাছ। এসব নদীতে মাছ ধরে কয়েক শত পরিবার জীবিকা নির্বাহ করত। স্থানীয় অনেকেই জানান,আগেকার সময় ছোট ছোট দ্বারিকা, পুঁটি, টেংরা, পাবদা, ভোদল থেকে শুরু করে বড় বড় শোল, বোয়াল,আইর,কানাচ ইত্যাদি মাছ পাওয়া যেত। এ মাছ বিক্রি করে তাদের সংসারে সব খরচ প্রয়োজন মেটানো যেত। মাছ ক্রয় করতে আসা এক শিক্ষক জানান,নদীগুলোতে দেশীয় প্রজাতির মাছ না পাওয়ায় বাজারে দেশীয় মাছ একেবারেই নেই। কখনো দেশীয় মাছ পাওয়া গেলেও এর দাম নাগালের বাইরে।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...