উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪/০৯/২০২৪ ১:১২ পিএম

বন্যার্তদের সহায়তা করতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ফাহিম আহমদ পলাশ মৃত্যুবরণ করেছেন। তিনি চবির পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ছিলেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার সহপাঠী আশিক সরকার।

এর আগে গত ২৭ আগস্ট ভোরে চবির পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার সময় চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ফাহিম আহমদ পলাশ। এ ঘটনায় তিনিসহ ১২ জন আহত হন।

সহপাঠী আশিক সরকার বলেন, পলাশ গত এক সপ্তাহ ধরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিৎসার জন্য গতকাল ঢাকার সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে আজ ভোর ৬টা ২০ মিনিটে মারা যায় পলাশ।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...