প্রকাশিত: ৩১/০৭/২০১৬ ৭:৩৮ এএম

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি ।।

নাইক্ষ্যংছড়ির তুলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮ শিক্ষার্থী বজ্রপাতে আহত হয়েছে। গতকাল বিকাল ৩টায় স্কুল চলাকালে এ দুর্ঘটনার শিকার হয় শিক্ষাথীরা। স্কুল শিক্ষকরা জানান,আহতদের মধ্যে ২ জনকে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র আরো জানান, এ শ্রাবণের বৃষ্টির আগে প্রতিবছর আকাশে বিজলি দেখা দেয়। গতকাল শনিবারও এভাবে বৃষ্টির আগে বিকেল ৩ টার পর প্রচণ্ড গতিতে বজ্রপাত শুরু হয়। এমন একটি বজ্রপাত গিয়ে পড়ে উপজেলার দৌছড়ি ইউনিয়নের তুলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় আঙ্গিনায়। এতে একটি সেগুনকাঠ ভেঙে গিয়ে পড়ে স্কুলে। আর বজ্রপাতের আগুনের ঝলসাণিতে স্কুলে থাকা শতাধিক ছাত্র-ছাত্রীর চোখে-মুখে অন্ধকার দেখা দেয়। এরই মধ্যে অজ্ঞান হয়ে পড়ে কয়েকজন। পরে দেখা যায় কয়েকজনের শরীর ঝলছে গেছে। এভাবে আহতরা হলেন ৫ম শ্রেণির ছাত্রী মাইমুনা আক্তার (১২), ৪র্থ শ্রেণির ছাত্র হানজালা (১১) মাইমুনা ৫ম শ্রেণি (১৩) ইয়াছমিন আক্তার-৩য় শ্রেণি (১০),উম্মে কুলছুম-৫ম (১৩) দিলরুবা খানম-৪র্থ (১১) দেলওয়ার হোসেন-৪র্থ (১২) ও ফাতেমা বেগম-৩য় (১০)। এ ৮ জনের মধ্যে প্রথমোক্ত দু’জন নাইক্ষ্যংছড়ি হাসপাতালে ভর্তি রয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক মো. ইদ্রিস এ সব ঘটনার কথা স্বীকার করে বলেছেন-তিনি বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বমহলকে অভিহিত করেছেন।

পাঠকের মতামত

কক্সবাজারে এবার ল্যান্ড ক্রুজারে সেনাবাহিনীর  স্টিকার লাগিয়ে ইয়াবা পাচারের চেষ্টা

গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচারের চেষ্টার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer