প্রকাশিত: ১৩/০৮/২০১৬ ৮:০৩ এএম

আন্তর্জাতিক ডেস্ক :Franch1470995937

ফ্রান্সের কানস শহরে মুসলমান মহিলাদের জন্য বিশেষ সাতারের পোষাক বুরকিনি নিষিদ্ধ করেছেন নগরীর মেয়র। ‘ নিরাপত্তা নিশ্চিত’ করতেই এটি নিষিদ্ধ করা হয়েছে বলে ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে।

 

শরীর সম্পূর্ণ ঢেকে সাতার কাটতে ইচ্ছুক এমন নারীদের জন্য বিশেষ পোষাক হচ্ছে বুরকিনি। এটি গলা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ঢাকা থাকে। সেই সাথে মাথাও আবৃত থাকে। বুরকিনি পরে একদিনের জন্য মার্সেই শহরের একটি ওয়াটার ফ্রন্টে সাতার কাটতে চেয়েছিলেন কয়েকজন নারী। কিন্তু  কর্তৃপক্ষ যেমন অনুমতি দিতে বেকে বসেছে।

 

কানসের মেয়র ডেভিড লিসানার্ড ফরাসি অবকাশ যাপন কেন্দ্র ফ্রেঞ্চ রিভেরিয়ায় বুরকিনি নিষিদ্ধের ঘোষণা দেন। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘যেখানে ফ্রান্স ও ধর্মীয় তাৎপর্যপূর্ণ স্থানগুলো জঙ্গি হামলার শিকার সেখানে সমুদ্র সৈকতের যেসব পোষাক ধর্মের সঙ্গে সম্পর্ক প্রদর্শণ করে সেগুলো নিষিদ্ধ করা হলো।’

 

এতে বলা হয়, ‘উত্তম রীতিনীতি ও সেক্যুলারিজমকে শ্রদ্ধা করে না এমন পোষাক সমুদ্র সৈকতে এবং সাতারের জন্য ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হলো।’

 

এ ব্যাপারে মেয়র লিসানার্ড বলেন, রাষ্ট্রীয় জরুরি অবস্থার পরিপ্রেক্ষিতে আমার শহরকে নিরাপদ রাখতে এটি সহ বেশ কয়েকটি নির্দেশণা আমি দিয়েছি।’

 

 

পাঠকের মতামত

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের এক আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে ...

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে ...

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা ...

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে ...

আরসার আতঙ্কে বাংলাদেশ সীমান্তের ২০ গ্রাম সরাতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে রাখাইন রাজ্যের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর নতুন করে শুরু ...