বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১৮/০৭/২০২৬ ৬:৩৭ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজারে দীর্ঘদিনের যানজট, ফুটপাত দখল ও ব্যবসায়িক বিশৃঙ্খলা নিরসনে মাঠে নেমেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার।
সরকারি জায়গা ও ফুটপাত দখলমুক্ত করা, যানজট কমানো এবং বাজারে শৃঙ্খলা ফেরাতে তিনি মাঠে সরাসরি নেমেছে পড়েছেন, পাশাপাশি তিনি দিয়েছেন একাধিক নির্দেশনাও। এসব নির্দেশনা অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার (১৮ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ইউএনও পান্না আক্তার কোটবাজার স্টেশন ও বাজার এলাকা সরেজমিন পরিদর্শন করেন। এ সময় তিনি গত ১৫ জুলাই অনুষ্ঠিত যানজট নিরসন–সংক্রান্ত মতবিনিময় সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে দোকান মালিক, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি, চালক, বাজার কমিটি এবং সরকারি জমি ও ফুটপাত দখলকারীদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।

নির্দেশনা অনুযায়ী, সরকারি জায়গা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা সব অস্থায়ী দোকান নিজ দায়িত্বে অপসারণ করতে হবে। নির্ধারিত স্থান ছাড়া কোথাও যানবাহন পার্কিং করা যাবে না। কোনো ব্যবসায়ী রাস্তা বা ফুটপাতে পণ্যসামগ্রী রাখতে পারবেন না। মাছ, মাংস, সবজি, ফল ও মুদিদোকানে মূল্যতালিকা প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহেরও নির্দেশ দেওয়া হয়েছে।

যানজট কমাতে মালবাহী ট্রাকের লোড-আনলোড রাত ৮টা থেকে সকাল ৭টার মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। অটোরিকশা, টমটম ও সিএনজির জন্য একমুখী চলাচল এবং নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল না চালানোর নির্দেশও দেওয়া হয়েছে।

ইউএনও পান্না আক্তার বলেন, ‘জনস্বার্থে কোটবাজারকে পরিচ্ছন্ন, নিরাপদ ও সুশৃঙ্খল করতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের একার পক্ষে এটি সম্ভব নয়। ব্যবসায়ী, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি, মার্কেট মালিক ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা ছাড়া স্থায়ী পরিবর্তন আনা যাবে না।’

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, ট্রাফিক পরিদর্শক মিজানুর রহমান, কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, রাজাপালং ব্যবসায়ী সমিতির আবু রায়হান, বিভিন্ন পরিবহন সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কোটবাজার স্টেশন ও বাজার এলাকায় সরকারি জায়গা ও ফুটপাত দখল করে অবৈধ ভাসমান দোকান বসানো হয়েছে। এতে পথচারীদের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি স্থায়ী যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে প্রতিনিয়ত। তাঁদের প্রত্যাশা, ইউএনওর এ উদ্যোগ বাস্তবায়িত হলে কোটবাজারে দীর্ঘদিনের এ সমস্যার সমাধান হবে।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...