প্রকাশিত: ০১/০৮/২০১৬ ৮:১৯ এএম , আপডেট: ০১/০৮/২০১৬ ৮:৩৬ এএম

Follow Up of Teknaf (4) [Max Width 640 Max Height 480]ক্রাইম রিপোর্টার

টেকনাফের বাহারছড়ার শামলাপুর ১নং ওয়ার্ডে মৌলভী সৈয়দ করিমের বাড়ি অভিযান চালিয়ে এক বিদেশি সহ ৪ বাংলাদেশি আটকের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে এলাকাবাসী। অভিযান চলাকালে গোপন ওই বৈঠক থেকে নগদ অর্থসহ দ্রুত সরে যান মানবপাচাকারী মৌলভী আশরাফ।

এলাকাবাসী জানিয়েছেন, শনিবার দুপুরে টেকনাফ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা রফিক, বাহারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৌলভী আজিজ, মাওলানা আবদুল জাব্বার, মানবপাচারকারী মৌলভী আশরাফ, মাওলানা ইব্রাহিম, সৌদি নাগরিক আবু সালেহ আল গাদ্দানি ও সালাহুল ইসলাম যৌথভাবে বৈঠকে বসেন।

বাহারছড়ার শামলাপুরে অবস্থিত অবৈধ রোহিঙ্গা বস্তিতে বিভিন্ন ধরণের সহযোগিতা, বিদেশি থেকে পাঠানো অর্থ জমার জন্য আল আরাফা ইসলামী ব্যাংক যৌথ ব্যাংক একাউন্ট খোলা সহ বিভিন্ন বিষয়ে বৈঠকে ব্যাপক আলোচনা হয়।

ঠিক ওই সময় আকস্মিকভাবে আইন শৃংখলা বাহিনীর সদস্য অভিযান চালায়। বিষয়টি বুঝতে পেরে ঘটনাস্থল থেকে দ্রুত সরে যান শামলাপুরের বহুল আলোচিত মানবপাচারকারী মৌলভী আশরাফ, টেকনাফ উপজেলা পরিষদ’র ভাইস চেয়ারম্যান রফিক ও বাহারছড়ার চেয়ারম্যান মৌলভী আজিজ। পরে অন্যদের আটক করে নিয়ে যান আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, মৌলভী আশরাফের কাছেই ছিল নগদ অর্থের বান্ডেল। অথচ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তিনি সরে যান।

স্থানীয়দের দাবি, অবৈধ রোহিঙ্গাদের সংগঠিত করতে যারা দেশ বিরোধী কাজ করছেন, তাদেরকে দ্রুত গ্রেফতার করা হোক।

স্থানীয়রা আরও অভিযোগ করেন, টেকনাফ উপজেলা পরিষদ’র ভাইস চেয়ারম্যান ও তার ভাই মৌলভী আজিজ দীর্ঘদিন ধরে বাহারছড়ার রোহিঙ্গাদের মাঝে বিদেশি অনুদান দিয়ে আসছেন। রোহিঙ্গারাই তাদের প্রধান ব্যবসার পুঁজি। বিদেশ থেকে রোহিঙ্গাদের নামে অনুদানের টাকা এনে শতকরা এক ভাগ বিলি করেন। বাকি তিন ভাগ পকটস্থ করেন। তাদের মাধ্যমে অর্থ সাহায্য পেয়ে রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান নিশ্চিত করছে। পাশাপাশি মিয়ানমার থেকে নতুন করে রোহিঙ্গা আসার সুযোগ সৃষ্টি করছে তারা।

এদিকে বৈঠক থেকে টাকা নিয়ে সটকে মৌলভী আশরাফকে গ্রেফতারের দাবী জানিয়েছেন স্থানীয়রা। কারণ তিনি একজন চিহ্নিত মানবপাচারকারী ও ইয়াবা ব্যবসায়ী। এই দুই অভিযোগে সম্প্রতি তাকে টেকনাফ বাহারছড়া শামলাপুরের ঐতিহ্যবাহী মাদ্রাসা দারুল ইসলাম দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়।

পাঠকের মতামত

 

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...