প্রকাশিত: ২৪/০৬/২০১৬ ৯:৪৬ পিএম , আপডেট: ২৪/০৬/২০১৬ ৯:৪৭ পিএম

কক্সবাজার থেকে প্রকাশিত উখিয়া নিউজ ডট কম সহ বিভিন্ন অনলাইন পত্রিকায় থাইংখালীর পাহাড়ে রহস্য জনক দালান, প্রশাসন নিরব শীর্ষক সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদে আমাকে জঙ্গি বানিয়ে যে সব কল্প কাহিনী উল্লেখ করা হয়েছে  তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন যার বিন্ধু মাত্র সত্যতা নেই। মূল কথা হচ্ছে, আমার দীর্ঘ দিনের পূরানো বাড়ীর পিছনে  একটি বাথরুম তৈরি করতেছি, এলাকার একটি মহল পূর্বশক্রতার জের ধরে সাংবাদিক ভাইদেরকে মিথ্যা তথ্য সরবরাহ দিয়ে পত্রিকায় আমার বিরুদ্ধে মানহানিকর এ সংবাদ পরিবেশন করা হয়েছে। আমি উক্ত মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি। পাশা পাশি সংশ্লিষ্ট প্রশাসন ও জন সাধারনকে এহেন ভিত্তিহীন সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী,

নুরুল ইসলাম

পিতা মৃতুঃ গোলাম হোসেন

থাইংখালী, উখিয়া কক্সবাজার

পাঠকের মতামত

রিসোর্ট ভাড়া নিয়ে সাইবার আস্তানা,কক্সবাজারে গ্রেপ্তার ৬ বিদেশি রিমান্ডে

কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টে গোপন আস্তানা গেড়ে আন্তর্জাতিক সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ...
Single Page Footer