প্রকাশিত: ২৯/০৬/২০১৬ ১:১৮ পিএম

আতিকুর রহমান মানিক, কক্সবাজার::

কক্সবাজার সদরের পোকখালীতে পানিতে ডুবে এক শিশুর করুন মৃত্যু হয়েছে। ২৯ জুন (বুধবার) সকাল সাড়ে এগারটায় পূর্ব পোকখালী সিকান্দার পাড়ায় শিশুমৃত্যুর এ ঘটনা ঘটে। মৃত শিশু তৌহিদুল ইসলাম স্হানীয় তানভীর আহমদের ছেলে। এলাকাবাসী জানান, বসত বাড়ীর উঠানে খেলা করার সময় সবার অগোচরে সংলগ্ন পুকুরে পড়ে যায় তিন বছর বয়সী শিশুটি। কিছুক্ষন পর শিশু তৌহিদকে পুকুরের পানিতে উপুড় হয়ে ভাসতে দেখে বাড়ীর লোকজন। এরপর তাকে উদ্ধার করে ঈদগাঁও বাজারের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষনা করেন। এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...