প্রকাশিত: ১৫/০৬/২০১৬ ৭:৪৭ এএম

এস.এম.ছগির আহমদ আজগরী;পেকুয়া::
কক্সবাজারের পেকুয়ায় এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ১৪জুন মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামার প্রবাহমান মাতামুহুরী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। পেকুয়া থানার ওসি জিয়া মোঃ মোস্তাফিজ ভুঁইয়া জানিয়েছেন, খোঁজ নিয়ে জানা গেছে পার্বত্য জেলার লামা উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নওশারজিরী নামক এলাকার আলী আহমদের পুত্র মোঃ ফারুক(৩২) গত কয়েকদিন পূর্বে নদী পার হতে গিয়ে বজ্রপাতে নৌকা হতে ছিটকে পড়ে। এর পর থেকে সে নিখোঁজ ছিলো। বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পর তার পরিবারের লোকজন ঘটনাস্থলে নিহতের লাশের সন্ধান পেয়ে পুলিশে সংবাদ দেন। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে লাশটি লামা থানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং-০২/১৬।

পাঠকের মতামত

পাহাড়ে জিম্মি, সাগরে মৃত্যু: টেকনাফে মানবপাচারের ভয়াবহ নেটওয়ার্ক

টেকনাফের গহিন পাহাড় থেকে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত মানবপাচারকারীদের তৎপরতা থামছে না। কখনো চাকরির প্রলোভন, কখনো ...

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...