প্রকাশিত: ১০/১০/২০১৬ ৭:৪৯ এএম
কক্সবাজার প্রতিনিধি;;  কক্সবাজারের পেকুয়া রাজাখালী আরব শাহ বাজার এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ইউপি সদস্য নেজাম উদ্দিন প্রকাশ নেজুকে আটক করেছে পুলিশ। তিনি পেকুয়া রাজাখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য। রবিবার ভোর রাতে পেকুয়া থানার এসআই সুমন কান্তি নাথ গোপন সংবাদের ভিত্তিতে ওই ইউপি সদস্যের ব্যক্তিগত অফিসে অভিযান চালায়। ওসময় একটি দেশীয় অস্ত্রসহ মেম্বার নেজাম ও তার চার সহযোগীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হচ্ছে- কাজির পাড়ার গোলাম রহমানের পুত্র মো: আনিস, মনির আহমদের পুত্র ফজল করিম, মিয়ার পাড়া এলাকার ছোটন আহমদের পুত্র আলী হায়দার ও চট্টগ্রামের বাঁশখালী পুইছড়ি এলাকার আলমগির চৌধুরীর পুত্র দিদারুল ইসলাম। পেকুয়া থানার ওসি জিয়া মো: মোস্তাফিজ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer