উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩/০৬/২০২৩ ৭:১২ এএম

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ক্ষমতাসীন দলের উদ্দেশে বলেছেন, ‘প্রায় সময় তারা বলেন, ওনারা নাকি জনগণের শক্তির ওপর দাঁড়িয়ে আছেন। পুলিশ ছাড়া মাঠে নামেন, জনগণ দেখিয়ে দেবে আপনাদের কী পরিমাণ শক্তি আছে।’

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে দলের জেলা সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন কৃষক-মজুর সংহতির সভাপতি দেওয়ান আব্দুর রশীদ।

জোনায়েদ সাকি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যে দল দিনের পর দিন হরতাল-অবরোধ করেছে, সেই দল ২০০৯ সালে ক্ষমতায় এসে তা বাতিল করে দিল। পঞ্চদশ সংশোধনী সংবিধানসম্মতভাবে করা হয়নি। দেশে যে রাজনৈতিক সমঝোতা তৈরি হয়েছিল তা বাতিল করে দেওয়া হলো।

তিনি আরও বলেন, এ দেশ জনগণের, তাদের ওপরে কেউ নেই। সংবিধানে বলা হয়েছে, দেশ চলবে জনগণের ইচ্ছায়। আওয়ামী লীগ সরকার এভাবে আর ক্ষমতায় থাকতে পারবে না। রাজপথ দখলে নিতে হবে। যারা দেশের বিরুদ্ধে, মানুষের ভোটের অধিকার, মানুষের মর্যাদার বিরুদ্ধে কাজ করছে, তাদের ধাওয়া দিতে হবে। সংসদ, বিচার বিভাগ, সরকার ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতা ও ভারসাম্যের জায়গায় আনা হবে।

দলটির জেলা কমিটির সমন্বয়কারী তরিকুল সুজনের সভাপতিত্বে ও নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন গার্মেন্টস সংহতি আন্দোলনের সভাপ্রধান তাসলিমা আক্তার, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগরের সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব, নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা প্রমুখ।

শনিবার সম্মেলনের দ্বিতীয় দিনে জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির নেতারা

পাঠকের মতামত

 

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...