উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/০৭/২০২৫ ৫:১৫ পিএম

সামাজিক যোগাযোগ বা ডিজিটাল মাধ্যমে মিথ্যা অপপ্রচারের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

বুধবার দুপুরে দায়ের করা মামলাটি ২০২৫ সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২৫ ধারার অপরাধে আমলে নিয়ে আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক পিবিআইকে তদন্তের নিদের্শ দিয়েছেন বলে জানিয়েছেন মামলার বাদি পক্ষের আইনজীবী এডভোকেট ছমি উদ্দিন।

মামলায় অভিযুক্তরা হলেন, ডিজিটাল অগ্রযাত্রা নামের একটি গণমাধ্যমের প্রতিবেদক মেহেদী হাসান পলাশ, টেকনাফের সাবরাং ইউনিয়নের বাসিন্দা সুলতান আহামদ ও ইমান হোসাইন, ডিজিটাল অগ্রযাত্রার প্রতিনিধি খাঁন মঈন উদ্দিন ও ফাহিম হাসান সাদিক।

অভিযুক্তদের মধ্যে সুলতান আহামদ কক্সবাজার জেলা বিএনপির সদস্য বলে স্থানীয়ভাবে নিশ্চিত হওয়া গেছে।

এডভোকেট ছমি উদ্দিন জানিয়েছেন, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক হুইপ এবং উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল অভিযুক্তরা। দাবিকৃত চাঁদা না পেয়ে শাহাজাহান চৌধুরীর বিরুদ্ধে ডিজিটাল অগ্রাযাত্রা নামের একটি পত্রিকার ফেসবুক পেইজে গত ৪ জুন একটি মিথ্যা মানহানিকর সংবাদ প্রকাশ করে। যেখানে বলা হয়েছে, ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী ফ্যাসিষ্ট নেতাদের পুনর্বাসন করে শত কোটি টাকা আয় করেছে শাহজাহান চৌধুরী। যেখানে সুলতান আহামদ ও ইমান হোসাইন নামের দুইজন মিথ্যা সাক্ষাতকারের উপর এই সংবাদটি প্রচার করা হয়।

এই আইনজীবী জানান, সংবাদে যাদের কাছ থেকে টাকা আদায় করার কথা সংবাদে প্রচার হয়েছে তাদের সাথে বাদির কোন ব্যক্তিগত সম্পর্কে নেই। মূলত বিএনপি এবং বাদি সম্মানহানি করতে এমন একটি মিথ্যা সংবাদ প্রচার করেছে। বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে পিবিআইকে দায়িত্ব প্রদান করেছে। সুত্র, ডেইলি অবজারভার

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...