প্রকাশিত: ২৩/০৮/২০১৬ ৭:৫০ এএম

পুলিশের কোলে চড়ে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন ভারতের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ছবিটি প্রকাশিত হওয়ার পর থেকে সামাজিক গণমাধ্যমে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছেন তিনি।

1471860600সোমবার মধ্য প্রদেশের পান্না জেলার আমানগঞ্জ তহশীল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। সেখানে গোড়ালি পর্যন্ত ডুবে এমন একটি নালা দুই পুলিশ সদস্যের কোলে চড়ে নালা পার হন তিনি। এরপর আরেক এলাকায় কাদার মাঝে খালি পায়ে হেঁটে যান মন্ত্রী। তার জুতোজোড়া হাতে নিয়ে পেছন পেছন হেঁটে যেতে দেখা যায় তার এক সহকারীকে।

ঘটনাস্থলে উপস্থিত মানুষের মোবাইল ফোনে তোলা ছবিগুলো দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমগুলোতে। মুখ্যমন্ত্রীর এ ধরনের কাজে প্রতিবাদে সরব হয়ে উঠেছে বিরোধী দলগুলো। রাজ্য কংগ্রেসের প্রেসিডেন্ট অরুণ যাদব বলেন, মুখ্যমন্ত্রী নিজে হেঁটে এতটুকু পানি পার হতে পারছেন না, পুলিশের কোলে চেপে পেরোতে হচ্ছে, এটি অত্যন্ত লজ্জার বিষয়।

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...