ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/০৬/২০২৬ ৮:০৯ এএম , আপডেট: ০৪/০৬/২০২৬ ৮:১১ এএম

উখিয়ার পালংখালী সীমান্তে রোহিঙ্গা সশস্ত্র সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গাজেনাইজেশনের (আরএসও) সদস্যরা গোলাগুলি করেছে বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৩ জুন) দুপুর ১টা ২০ মিনিটের দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) আওতাধী পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বাহারপাড়া পোস্ট থেকে প্রায় ২০০ মিটার দক্ষিণ-পূর্বে নদীর তীরে গোলপাতা দিয়ে তৈরি একটি অস্থায়ী ছাউনিতে ৫ থেকে ৬ জন আরএসও সদস্য অবস্থান করছে বলে তথ্য পায় বিজিবি।

পরে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে বিজিবির একটি বিশেষ টহল দল সেখানে অভিযান চালায়।বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে অপর প্রান্ত থেকে তাদের লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা এসএমজি থেকে পাঁচ রাউন্ড গুলি চালায় বলে জানা গেছে। একপর্যায়ে অস্ত্রধারীরা পালিয়ে মিয়ানমারের অভ্যান্তরে চলে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি জি-৩ ব্যাটল রাইফেল, তিনটি জি-৩ ম্যাগাজিন, তিনটি ফাইবার ম্যাগাজিন, ৫১৫ রাউন্ড গুলি, একটি ওয়াকিটকি সেট, চার হাজার পিস ইয়াবা, একটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড, দুটি লুঙ্গি, একটি টি-শার্ট, ১২ প্যাকেট সিগারেট, একটি পাউচ, দুটি ১০ টাকার নোট এবং দুটি আরএসও মনোগ্রাম উদ্ধার করা হয়।

সূত্র বলছে, রোহিঙ্গাদের সংগঠন আরএসওর সদস্যরাই মাদকের বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে অবস্থান নেয়, পরে বিজিবির টহল দলের উপস্থিতির কারণে তাঁরা এসব ফেলে মিয়ানমারে পালিয়ে যায়।

তবে এ বিষয়ে বিজিবির আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

পরে ৬৪ বিজিবির অফিসিয়্যাল হোয়াটসঅ্যাপ গ্রুপে অধিনায়কের মুঠোফোন নাম্বার থেকে ক্ষুদে বার্তায় এ বিষয়ে বৃহস্পতিবারে বিস্তারিত জানাবেন বলে তিনি জানান।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer