ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০৮/২০২৬ ৯:৩৬ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাংখালী এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল বশর ডাবলু, তার ভাই লালু এবং কয়েকজন সহযোগীর বিরুদ্ধে প্রায় ৫০ হাজার পিস ইয়াবা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় একাধিক সূত্রের দাবি, গত ২৮ জুলাই রাত ৯টার দিকে থ্যাংখালী বাজার সংলগ্ন একটি মসজিদের পেছনে এ ঘটনা ঘটে। অভিযোগকারী একজন রোহিঙ্গা বহনকারী, যিনি দাবি করেছেন যে মিয়ানমার থেকে আনা ইয়াবার একটি চালান তিনি নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিলেন।

তিনি ভিড়িওতে জানান থাইংখালী এলাকায় পৌঁছানোর পর রবিউল বশর ডাবলুর নেতৃত্বে তার ভাই লালু, আববুইয়া, মামুন ও মিস্ত্রি কালুসহ কয়েকজন মিলে তার কাছ থেকে ইয়াবার চালান ছিনিয়ে নেন। অভিযোগকারী দাবি করেন, চালানটিতে প্রায় ৫০ হাজার পিস ইয়াবা ছিল।

স্থানীয় বাসিন্দা মনোয়ার হোসেন প্রকাশ মনু জানান, ঘটনার পর থেকে অভিযুক্তদের কয়েকজনকে এলাকায় দেখা যাচ্ছে না। বিশেষ করে লালু আত্মগোপনে রয়েছেন বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় অভিযোগকারী রোহিঙ্গা বহনকারীর একটি ভিডিও বক্তব্য এবং সংশ্লিষ্ট কিছু অডিও-ভিডিও উপকরণ প্রতিবেদকের কাছে রয়েছে।

অভিযুক্ত রবিউল বশর ডাবলু, লালু, মামুন ও কালুর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে লালু জানান,ইয়াবাগুলো ওসমান নামে একজনের তার সাথে যোগাযোগের কথা বলেন এছাড়া স্থানীয় এক সাংবাদিকের সাথে যোগাযোগের প্রস্তাব দেন।

এ বিষয়ে উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, এই বিষয়ে কেউ কোন অভিযোগ করেননি। বিষয়টি জেনে সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হওয়া হবে।

স্থানীয় একাধিক বাসিন্দারা জানান , সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান ও ছিনতাইয়ের অভিযোগ নতুন নয়। তারা এ ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সুত্র, টিটিএন

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer