প্রকাশিত: ১৫/০৮/২০১৬ ৯:৪০ পিএম

Pic 01 (1)রফিক মাহামুদ, উখিয়া::
উখিয়া উপজেলা ক্রাইম জোন খ্যাত পালংখালীতে পালংখালী উচ্চ বিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী সাইফুল ইসলামের উপর সন্ত্রাসীর গুলি বর্ষণের ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ আগস্ট পালংখালী ষ্টেশন চত্বরে কক্সবাজার-টেকনাফ সড়কের উপর পালংখালী উচ্চ বিদ্যালয়ে শত শত ছাত্রছাত্রী ও ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জানা যায়, গত ২৬ জুলাই সন্ধ্যায় বাড়ি ফেরার পথে পালংখালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী ছাত্র ও ছাত্রলীগ কর্মী ফারিরবিল গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের পুত্র সাইফুল ইসলামের উপর নলবনিয়া গ্রামের একাধিক মামলার পলাতক আসামী শফিক প্রকাশ শফিক্কা ডাকাত ও তার সন্ত্রাসী বাহিনীরা সন্ধ্যার দিকে গুলি বর্ষণ করে গুরুত্বর আহত করে। আহত অবস্থায় এলাকাবাসী থাকে হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা দেওয়া হয় বলে তার পারিবারিক সূত্রে জানায়। তার উপর এই বর্বরোচিত হামলার প্রতিবাদে পালংখালী উচ্চ বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মী মানবন্ধন কর্মসূচী পালন করেছে। পালংখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম জানান, সাইফুলের উপর হামলাকারীদের বিরুদ্ধে মামলা হওয়ার পরেও কিভাবে সন্ত্রাসীরা প্রকাশ্যে দিবালোকে গুরাফিরা করতে পারে তা এখন জনমনে প্রশ্নের ঝড় উঠেছে। প্রতিবাদ সমাবেশে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীরা অতিসত্বর সন্ত্রাসীদের গ্রেপ্তার পূর্বক শাস্তির দাবী জানিয়েছে। অন্যতায় আরো বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...