ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০৪/২০২৬ ১০:৩০ এএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১০ এ পারিবারিক কলহের জেরে আসমত আরা (১৪) নামে এক রোহিঙ্গা কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ক্যাম্প-১০ এর জি-২ ব্লক সংলগ্ন নিজ শেল্টারে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, একই দিন দুপুর ১২টার দিকে পারিবারিক কলহের জেরে আসমত আরার সঙ্গে তার মায়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার মা শেল্টার ছেড়ে টেকনাফ এলাকায় চলে যান। পরে ফিরে এসে তিনি মেয়েকে ঘরের ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন।

নিহত আসমত আরা ওই ক্যাম্পের জি-২ ব্লকের বাসিন্দা এবং তার স্বামীর নাম আব্দুর রহমান। তার এফসিএন নম্বর ১০৬৪৩৯ বলে জানা গেছে।

নিহত কিশোরীকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে বলে জানা গেছে

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer