প্রকাশিত: ০৯/০৯/২০১৬ ৮:২১ এএম

cow_messi_bdpratidinউখিয়া নিউজ ডটকম::

কক্সবাজারের টেকনাফ পৌরসভার টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় মাঠের কোরবানির পশুর হাটে লাল রং এর একটি গরুর নাম রাখা হয়েছে ‘মেসি’। আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসির নামের সাথে মিলিয়ে এই নামকরণ করা হয়েছে।

গরুটিকে ঘিরে ছিল উৎসুক সাধারণ মানুষের ভিড়। গরুটির ওজন হবে প্রায় আট মণ। গরুর দাম হাঁকা হচ্ছে পাঁচ লাখ টাকা। অনেক কেই  আবার ‘মেসি’র সামনে-পেছনে দাঁড়িয়ে মুঠোফোনে সেলফি তুলতেও দেখা যায়।

টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়ার ফরিদ আলম হাটে বিক্রির জন্য আনেন ‘মেসি’কে। তিনি জানিয়েছেন, চার লাখ টাকার বেশি দাম পেলে তবেই তিনি ‘মেসি’কে বিক্রি করবেন।

পাঠকের মতামত

পাহাড়ে জিম্মি, সাগরে মৃত্যু: টেকনাফে মানবপাচারের ভয়াবহ নেটওয়ার্ক

টেকনাফের গহিন পাহাড় থেকে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত মানবপাচারকারীদের তৎপরতা থামছে না। কখনো চাকরির প্রলোভন, কখনো ...

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...