প্রকাশিত: ২৭/০৯/২০১৬ ৬:৫১ এএম

কনক বড়ুয়া
নাইক্ষ্যংছড়ি উপজেলার কুতুপালং উত্তর ঘুমধুমের ফরেস্ট মেডিটেশন সেন্টারের ধ্যানরত এবং উক্ত মেডিটেশন সেন্টারের ভূমিদাতা জ্যোতি সুপ্রিয়া শ্রামণ অাজ সোমবার সকাল ৫.৩০ মিনিটের সময় উক্ত মেডিটেশন সেন্টারে পরলোক গমণ করেন। অনিচ্চা বত সংখারা। তার মৃত্যুতে উখিয়ার বিভিন্ন প্রাজ্ঞ পন্ডিত ভিক্ষু সহ উখিয়ার বৌদ্ধরা গভীর শোক জ্ঞাপন করেন।

শ্রীমৎ জ্যোতি শ্রীতি ভিক্ষু সূত্রে জানা যায়, মৃত্যুকালে শ্রামণের বয়স ছিল ৭৮ বছর। তিনি ছিলেন কুতুপালং উত্তর ঘুমধুম গ্রামের শান্তি নিকেতন বৌদ্ধ বিহারের উপাসক লুলু বড়ুয়া(প্রকাশ- অাদিত্ত বড়ুয়ার বাবা)। তিনি ২০১৪ সালে গৃহীজীবন ত্যাগ করে শ্রামণ্য ধর্ম গ্রহণ করেন। এবং তার নাম হয় জ্যোতি সুপ্রিয়া শ্রামণ। উল্লেখিত মেডিটেশন সেন্টারের এক একর(১০০ শতক) জমি দান করেন পারলৌকিক জ্যোতি সুপ্রিয়া শ্রামণ। সকলকে পূজনীয় পারলৌকিক শ্রামণের জন্য পূণ্যদান করার অাহবান জানিয়েছেন তার পরিবার। তার মৃত্যুতে তার পরিবারে এবং গ্রামে শোকের ছায়া নেমেছে।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...