ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭/০৮/২০২৬ ১১:৫৯ এএম

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে এখনো কোনো বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে একটি গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

রাষ্ট্রদূত মো. শফিকুর রহমানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো কোনো বাংলাদেশির নিহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। আমরা খোঁজখবর রাখছি।’

নেপালে ভয়াবহ এ বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ১৬৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন চার শতাধিক মানুষ। নিহত ও নিখোঁজদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ সরকার।

নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে বাংলাদেশ। পাশাপাশি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে প্রয়োজন হলে নেপালকে যে কোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়েছে।

পাঠকের মতামত

জাতিসংঘ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-কুকের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে জাতিসংঘ ...

রোহিঙ্গাদের ‘রাখাইনের বাঙালি’ দাবি করে মিয়ানমারের বিবৃতি কী বার্তা দিচ্ছে

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে আবারও ‘বাঙালি’ দাবি করে নতুন একটি ...

বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বড় ঘোষণা মিয়ানমার সরকারের

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...
Single Page Footer