প্রকাশিত: ০৬/১০/২০১৮ ১০:৩৯ এএম

ডেস্ক নিউজ – জুমার নামাজরত অবস্থায় হার্ট অ্যাটাকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের মৃত্যু হয়েছে।  মো. খায়রুল্লাহ নামের ওই শিক্ষক শাবির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক।

আজ শুক্রবার জুমার নামাজে সুন্নত পড়ার সময় হঠাৎ করে পড়ে যান শিক্ষক খায়রুল্লাহ। পরে গাড়িতে করে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

মো. খায়রুল্লাহর গ্রামের বাড়ি কুমিল্লা। তিনি বিশ্ববিদ্যালয়টির ১৯৯৮-৯৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে শিক্ষকদের আবাসিক ডরমেটরিতে থাকতেন।

বেশ কয়েক দিন ধরে মো. খায়রুল্লাহ অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন তার সহকর্মীরা। তার আকস্মিক মৃত্যুতে বিভাগে ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...