ডেস্ক নিউজ - জুমার নামাজরত অবস্থায় হার্ট অ্যাটাকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। মো. খায়রুল্লাহ নামের ওই শিক্ষক শাবির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক।
আজ শুক্রবার জুমার নামাজে সুন্নত পড়ার সময় হঠাৎ করে পড়ে যান শিক্ষক খায়রুল্লাহ। পরে গাড়িতে করে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
মো. খায়রুল্লাহর গ্রামের বাড়ি কুমিল্লা। তিনি বিশ্ববিদ্যালয়টির ১৯৯৮-৯৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে শিক্ষকদের আবাসিক ডরমেটরিতে থাকতেন।
বেশ কয়েক দিন ধরে মো. খায়রুল্লাহ অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন তার সহকর্মীরা। তার আকস্মিক মৃত্যুতে বিভাগে ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।