ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/১০/২০২৪ ৩:৩৪ পিএম
সেন্টমার্টিন জেডিঘাট/ ছবি – ওবাইদুল হক চৌধুরী

সেন্টমার্টিন থেকে টেকনাফগামী একটি স্পিড বোট নাফ নদীর গোলারচর এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে ডুবে যায়। এতে এক শিশু নিখোঁজ রয়েছে। স্পিড বোটটিতে চালকসহ মোট ৯ জন যাত্রী ছিলেন।

সোমবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন
মালয়েশিয়ার কথা বলে সাগর ঘুরিয়ে নামিয়ে দেয়া হলো ইনানীতে

এনজিও ফোরামে চলছে হরিলুট

সমুদ্রপথে হাজযাত্রী প্রেরণের প্রস্তাবে সৌদি সরকারের সম্মতি

নিখোঁজ শিশু সেন্টমার্টিন ইউনিয়নের সাদ্দাম হোসেনের ছেলে নুর আলী শাহ।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই শাহপরীরদ্বীপ জেটি এলাকার লাইনম্যান আবদুল্লাহ তার নিজস্ব উদ্ধারকারী স্পিড বোটের মাধ্যমে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং ৮ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন।

শিশুটিকে উদ্ধারের জন্য কোস্টগার্ডসহ স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

উল্লেখ্য, নাফ নদীর এই অংশে দুর্ঘটনার ঘটনা নতুন নয়। সেন্টমার্টিন এবং টেকনাফের মধ্যে নৌপথে যাত্রী পরিবহনকালে প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ঘটে, যা যাত্রীদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার অভিযানের জন্য কর্তৃপক্ষের প্রশংসা করছেন এবং সকলের সহযোগিতায় নিখোঁজ শিশুটিকে উদ্ধারের আশা করছেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...