উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৪/১০/২০২৪ ১:৫৩ পিএম , আপডেট: ১৪/১০/২০২৪ ২:০৪ পিএম

শামীমুল ইসলাম ফয়সাল
গভীর সমুদ্রে ভাসছিলো শতাধিক রোহিঙ্গাকে বহন করা ট্রলার, উদ্দেশ্য অবৈধভাবে মালয়েশিয়া যাত্রা। ঝুঁকি নিয়েও সে স্বপ্ন পূরণ হলো না। উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে মালেশিয়া যাওয়া শতাধিক নারী-পুরুষকে ইনানী সৈকতে নামিয়ে দিয়ে পালিয়েছে মানবপাচারে জড়িত দালালেরা।

আরও পড়ুন
উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৯৯ লাখ টাকার দরপত্রে কারসাজি!

৪৫ হাজার টাকা বেতনে এনজিওতে চাকরি

৪৮ জনকে নিয়োগ দেবে রেড ক্রিসেন্ট, থাকছে না কোনো বয়সসীমা

সোমবার (১৪ অক্টোবর) সকালে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী থেকে ২৬ রোহিঙ্গাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানিয়েছেন, ভোর ৪টার দিকে প্রায় শতাধিক রোহিঙ্গাকে তারা সৈকতের বালিয়াড়ি পেরিয়ে হঠাৎ লোকালয়ে আসতে দেখে অবাক হন তারা।

পাশে কোস্টগার্ডের স্টেশনে খবর দেওয়া হলেও দেখা যায়নি তাদের তাৎক্ষণিক তৎপরতা, এই সুযোগে কমপক্ষে ৭০ জন রোহিঙ্গা অন্যত্র চলে যায় বলে জানা গেছে।

পরে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় কূলে অবস্থানরত ২৬ জনকে আটক করে, যারা বর্তমানে হেফাজতে রয়েছে কোস্টগার্ড স্টেশনে।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন, এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

আটক হওয়া রোহিঙ্গাদের মধ্যে উখিয়ার ১৭ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা খুরশিদা বেগম (২৪)। তিনি জানান, ” আমরা মালেয়শিয়া যাওয়ার উদ্দেশ্যে টেকনাফ থেকে ট্রলারে যাত্রা করেছিলাম, মায়ানমারের নৌবাহিনী জল সীমা অতিক্রমের সময় বাঁধা দেয়। মাঝি বোট ঘুরিয়ে ফেলে এদিকে চলে আসে এবং আমরা সাগরের মাঝে ১০ দিন ছিলাম।”

পুলিশের বরাত দিয়ে ২০২৩ এ গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, ২০১৬ থেকে ঐ বছরের অক্টোবর পর্যন্ত সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের সময় এক হাজার ১৩৪ জনকে উদ্ধার করা হয় তাদের মধ্যে বেশিরভাগ রোহিঙ্গা। যে সময়কালে এসব ঘটনায় উখিয়া ও টেকনাফ থানায় ১২০০ জনকে আসামি করে দায়ের করা হয় ৮৫টি মামলা এবং গ্রেফতার করা হয় ৫০৮ জন পাচারকারীকে।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...