প্রকাশিত: ২৮/০৭/২০১৬ ৯:৩৬ পিএম

mail.google.comশামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)থেকেঃঃ
নাইক্ষ্যংছড়ি উপজেলায় গ্রাউসের আয়োজনে কিশোর-কিশোরী ক্ষমতায়ন প্রকল্প পরিচালিত শিশু সুরক্ষা কমিটির সভায় উপস্থিত অতিথি ও সদস্যরা বক্তব্যে বলেন, আজ যে শিশু কাল তার উপরই এদেশের ভাগ্য অর্পিত। সুতরাং শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সবার গুরুত্বসহকারে অংশগ্রহণ করতে হবে। বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ১০টায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের হল রুমে গ্রাউসের কিশোর-কিশোরী ক্ষমতায়ন প্রকল্প পরিচালিত শিশু সুরক্ষা কমিটির সভা অনুষ্টিত হয়।

অনুষ্ঠিত সভায় নাইক্ষ্যংছড়ি সালেহ আহাম্মদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব চানুঅং চাক এর সভাপতিত্বে ইউনিয়ন শিশু সুরক্ষা কমিটির সদস্য এবং সদর ইউনিয়ন পরিষদের মেম্বার জনাব আরেফ উল্লা ছুট্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব কামাল উদ্দিন।  উপস্থিতির মাঝে স্বাগত বক্তব্য রাখেন গ্রাউসের উপজেলা প্রকল্প সমন্বয়ক জনাব দীপু তঞ্চঙ্গ্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক ওসমান গনি, প্রেসক্লাবের সভাপতি শামীম ইকবাল চৌধুরী, আইসিডিপির পিও আব্দুরহমান, সদর ইউপি মহিলা মেম্বার জুহুরা বেগম, ইউপি সদস্য রবিসন বড়ুয়া, শিশু সুরক্ষা কমিটির সদস্য সুনিল বড়–য়া, অবিভাবক প্রতিনিধি আব্দু রশিদ প্রমূখ। আর এদিকে অনুষ্ঠিত সভায় গুরুত্ব সহকারে”শিশুদের সুরক্ষায় মা বাবা ও সমাজে কমিউনিটি লিডারদের ভুমিকা” সম্পর্কে আলোচনাসহ জনগণকে সম্পৃক্ত করে অভ্যাসগত পরিবর্তনের বিষয়ে গর্ভবতী মায়ে পরিচর্যা,শিশু বিয়ে,শিশুশ্রম,হাত ধোয়া, জন্মনিবন্ধন,এইডস ও প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা করা হয়।এই ছাড়া বিভন্ন পাড়া থেকে আগত  হেডম্যান, কারবারী, মা বাবা ও সর্দ্দারসহ পাড়া প্রতিনিধীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer