প্রকাশিত: ২৭/০৮/২০১৬ ১০:০৩ পিএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন পরিচালিত ব্রাইট গ্রীন এনার্জি ফাউন্ডেশন কর্তৃক ইউনিয়ন পরিষদের মাধ্যমে সৌর বিদ্যুৎ বিতরণ করা হয়েছে।

২৭ আগষ্ট (শনিবার) বাইশারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টিআর-কাবিখা প্রকল্পের ১৩টি মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে সৌর বিদ্যুৎ প্যানেল ও যাবতীয় সরঞ্জাম সহ বিতরণ করা হয়।

এসময় বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম, ইউপি সদস্য মোঃ নুরুল আজিম, ব্রাইট গ্রীন এনার্জি ফাউন্ডেশনের গর্জনীয়া ব্রাঞ্চ ম্যানেজার উজ্জল ত্রিপুরা, ইউপি সদস্য থোয়াইচাহ্লা চাক সহ বিভিন্ন মসজিদ, বৌদ্ধ বিহার ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

পাহাড়ে জিম্মি, সাগরে মৃত্যু: টেকনাফে মানবপাচারের ভয়াবহ নেটওয়ার্ক

টেকনাফের গহিন পাহাড় থেকে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত মানবপাচারকারীদের তৎপরতা থামছে না। কখনো চাকরির প্রলোভন, কখনো ...

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...