প্রকাশিত: ২৫/০৭/২০১৬ ৯:২৮ পিএম

mail.google.comশামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নাইক্ষ্যংছড়িতে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত মৎস্য সপ্তাহ অনুষ্ঠানে শ্রেষ্ঠ ৩ জন মৎস্যজীবিতে পুরস্কার প্রদান করা হয়।  এরা হলেন শ্রেষ্ট মৎস্য উৎপাদনকারী হিসেবে সদর উপজেলার বাগান ঘোনার আব্দুরমান, শ্রেষ্ট পোনা উৎপাদনকারী হিসেবে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের এ্যনিং মারমা ও শ্রেষ্ট হ্যাচারী ব্যবস্থাপনায় উপজেলার বাইশারী ইউনিয়নের আফসার উদ্দীন। এ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য মাষ্টার ক্যউচিং চাক। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএস শাহেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আতিয়র রহমান,পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর প্রতিনিধি আলহাজ্ব খাইরুর বাশার, উপজেলা মৎস্য কর্মকর্তা মু, জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষা অফিসার আবু আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব মু, ইমরান মেম্বার, আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দু রহমান মেম্বার, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি শামীম ইকবাল চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম। অনুষ্টানে শতাধিক মৎস্য জীবিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৯ জুলাই (মঙ্গঁলবার) উপজেলা মৎস্য দপ্তরে এক সাংবাদিক সম্মেলন অনুষ্টানের মধ্যে ুদিয়ে নানা কর্মসূচী গ্রহণের ধারাবাহিকতায় ২০ জুলাই (বুধবার) ব্যানার ফেস্টুন সহযোগে সড়ক র‌্যালী ও উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পোনা অবমুক্তকরণ, ২১ জুলাই (বৃহস্পতিবার) মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শণ, ২২ জুলাই (শুক্রবার) ফরমালিন বিরোধী অভিযান, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, ২৩ জুলাই (শনিবার) বিভিন্ন স্কুল কলেজে মৎস্য চাষ বিষয়ক আলোচনা ও প্রামান্যচিত্র প্রদর্শন, ২৪ জুলাই (রবিবার) হাটবাজার/জনবহুল স্থানে মৎস্য চাষ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা ও ভিডিও/প্রামান্যচিত্র প্রদর্শণ অনুষ্টান সম্পন্ন করা হয়।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...