প্রকাশিত: ৩০/০৬/২০১৬ ৯:৩৮ এএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বিক্রয়কালীন চোরাই রাবার সহ জীপ গাড়ি জব্দ করেছে পুলিশ। বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গোপন সংবাদ পেয়ে এ.এস.আই সোলায়মান ভূঁইয়া সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে এক টন চোরাই রাবার ও জীপ গাড়ি জব্দ করা হয়।
গত মঙ্গলবার ২৮ জুন সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটের সময় অভিযান চালানো হয় দক্ষিণ বাইশারীস্থ আলাউদ্দিন কোম্পানির ব্যক্তি মালিকানাধীন গোডাউনের পাশে। পুলিশ জানায় গাড়ি থেকে রাবার নামিয়ে বিক্রয়কালীন এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য ৫ লাখ টাকা হবে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করেছেন। অভিযানের খবর টের পেয়ে চোরাই দলের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার সম্ভব হয় নাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাফর আহম্মদ চৌধুরীর ব্যক্তি মালিকানাধীন রাবার বাগান থেকে জৈনক সাহাবুদ্দিন নামের কতিপয় ব্যক্তি সহ অন্যান্যরা রাবার সীট নিয়ে বাগান মালিকের অগোচরে আরিফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আলাউদ্দিনের নিকট গোপনে রাবার বিক্রয়কালীন পুলিশ খবর পেয়ে এসব রাবারগুলো জব্দ করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়া চোরাই দলের কাউকে আটক বা গ্রেপ্তার সম্ভব হয় নাই। বর্তমানে জব্দকৃত মালামাল ও জীপ গাড়ি পুলিশ হেফাজতে রয়েছে। পুলিশ এসব মালামালের জব্দ তালিকাসহ সাধারণ ডায়রী করেছেন বলে জানান।

পাঠকের মতামত

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer