প্রকাশিত: ০৯/০৯/২০১৬ ১০:১৬ পিএম

2-1টাঙ্গাইল প্রতিনিধি: কুষ্টিয়ার বাহেরুল গ্রামের সাইফুল ইসলাম বুধবার ট্রাকে করে ২১টি গরু নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন। মহাসড়কে দীর্ঘ যানজটে আটকা পড়ে অধিকাংশ গরু অসুস্থ হয়ে পড়ে। বৃহস্পতিবার দুপুরে মহাসড়কের মির্জাপুর উপজেলার দেওহাটা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ১ লাখ ৭৫ হাজার টাকায় কেনা একটি ষাঁড় অচেতন হয়ে পড়ে। পরে ট্রাক থামিয়ে সাইফুল ইসলাম দেখেন ষাঁড়টি মারা গেছে। এ সময় সাইফুল ইসলাম চিত্কার দিয়ে নিজেও অচেতন হয়ে পড়েন। পাশের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার।

দেওহাটা গরুর হাটের ইজারাদার কামারুজ্জামান বলেন, ট্রাক ভর্তি গরু নিয়ে কুষ্টিয়া থেকে ঢাকা যাচ্ছিলেন তারা। ১ লাখ ৭৫ হাজার টাকা দামের একটি গরু চোখের সামনে মরতে দেখে ব্যাপারি স্ট্রোক করে মারা যান। পরে বেপারির বাড়িতে খবর দিলে তার ভাই এসে লাশ নিয়ে যান।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...
Single Page Footer