প্রকাশিত: ১৪/০৫/২০২০ ১:০৩ পিএম

অগণিত পাঠকদের আন্তরিক সমর্থন, ভালোবাসা ও বিশ্বাসে নবম পেরিয়ে দশম বর্ষে পদার্পণ করল বিডি২৪লাইভ ডটকম। দশম বর্ষে পদার্পণের এই দিনে বিডি২৪লাইভ ডটকম’র পক্ষ থেকে অগণিত পাঠক, সাংবাদিক ও বিজ্ঞাপণদাতাসহ সমাজের সর্বস্তরের মানুষকে আন্তরিক অভিনন্দন-শুভেচ্ছা। ২০১১ সালের এই দিনে বরিশালের কৃতি সন্তান আমিরুল ইসলাম আসাদের হাত ধরে পথচলা শুরু করে বিডি২৪লাইভ ডটকম। ছোট পরিসরে শুরু হলেও আজ বিডি২৪লাইভ ডটকম অগণিত পাঠকের ভালোবাসায় সিক্ত। দেশ-বিদেশে সব মিলিয়ে আজ প্রায় ৭২ লাখ পাঠকদের চাহিদা মেটাচ্ছে বিডি২৪লাইভ ডটকম।

প্রতিষ্ঠালগ্ন থেকে নিরপেক্ষভাবে স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশ ও জণগণের পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিডি২৪লাইভ ডটকম। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। বিডি২৪লাইভ ডটকমে কাজ করছে একঝাঁক তরুণ সাংবাদিক। অধিকাংশ জেলা-উপজেলা পর্যায়ে রয়েছে মেধাবী সাংবাদিকগণ। তাদের সবার তীক্ষ্ণ মেধা শক্তি ও অক্লান্ত পরিশ্রমে আজ পাঠকদের ভালোবাসায় সিক্ত বিডি২৪লাইভ ডটকম। পাঠকদের চাহিদা পূরণে বিডি২৪লাইভ ডটকম সব সময় সচেষ্ট রয়েছে। ভবিষ্যতেও থাকবে। সবার ভালোবাসায় বিডি২৪লাইভ ডটকম আজ দেশ সেরা অনলাইন নিউজ পোর্টাল। অগণিত পাঠকদের সক্রিয় ভালোবাসায় আজ আমরা সত্যিই আনন্দিত। আশা করি আগামীতেও সবাই আমাদের পাশে থাকবেন।

দশম বর্ষে পদার্পণ উপলক্ষে বিডি২৪লাইভ ডটকম’র এডিটর ইন চিফ আমিরুল ইসলাম আসাদ ও বার্তা সম্পাদক মাসউদুর রহমান অগণিত পাঠক ও প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি পূর্বের ন্যায় পাঠকদের বিডি২৪লাইভ ডটকম’র সঙ্গে থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

বিডি২৪লাইভের পক্ষ থেকে অগণিত পাঠক, সাংবাদিক ও বিজ্ঞাপণদাতাসহ সমাজের সর্বস্তরের মানুষকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, সারাবিশ্বের ন্যায় বাংলাদেশের প্রতিটি জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এ কারণে বিডি২৪লাইভ দশম বর্ষে পদার্পণের সকল অনুষ্ঠান বাতিল ঘোষণা করেছে।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...