প্রকাশিত: ০৯/১১/২০১৬ ৭:৩৬ এএম

kin-2কক্সবাজার প্রতিনিধি::
‘আমি সোহেল, তেতৈয়ার কিং খান, আমার কথায় তেতৈয়ার লোকজন উঠে আর বসে’। ফেইসবুকে ‘সোহেল কক্স’ আইডি থেকে অবৈধ অস্ত্রের ছবিসহ এমন একটি স্ট্যাটাস দেয়া হয় কয়েক দিন আগে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সেটা ভাইরাল হয়ে যায়। খবর পায় পুলিশও। পুলিশ এখন ‘তেতৈয়ার কিং খান’কে খুঁজছে। ফেইসবুকে ‘সোহেল কক্স’ আইডি থেকে গত ৩১ অক্টোবর রাতে আপলোড করা ওই ছবিতে দেশে তৈরি একটি একনলা গাদা বন্দুক তাক করে ট্রিগারে আঙুল রেখে ছবিতে পোজ দিতে দেখা যায় এক যুবককে। স্থানীয়রা উক্ত যুবককে খুরুশকুলের তেতৈয়া সওদাগর পাড়ার মো. ইসহাকের ছেলে সোহেল (২২) বলে সনাক্ত করেছে।

এ নিয়ে এলাকায় আতংকের সৃষ্টি হয়েছে। গত ২৮ অক্টোবর তেতৈয়া এলাকা থেকে দুটি লম্বা বন্দুক ও বিপুল পরিমাণ কার্তুজসহ ৫ দুর্বৃত্তকে গ্রেপ্তার করা হয়। এর ৩ দিন পর সন্ত্রাসী সোহেল ফেইসবুকে অবৈধ অস্ত্রের ছবি আপলোড করে।

কক্সবাজার সদর থানার ওসি আসলাম হোসেন বলেন, ফেইসবুকে অবৈধ অস্ত্রের ছবি আপলোড করা সেই ‘কিং খান’কে আমরা খুঁজছি।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer