বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ডেইলি বেতনে নিয়োগ দিচ্ছে icddr,b, কর্মস্থল, উখিয়া
প্রকাশিত - সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৯:০৯ এএম

আইসিডিডিআর,বি নিয়োগ বিজ্ঞপ্তি
পদ: Field Research Assistant with Maternal and Child Nutrition
বিজ্ঞপ্তি নং: Adv#131/2026
প্রতিষ্ঠান: icddr,b
পোস্ট প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬
পদের বিবরণ
icddr,b-এর Nutrition Research Division-এর Maternal and Child Nutrition Program-এর আওতায় শিশুদের সুস্থ বিকাশে প্রয়োজনীয় সেবা ও সহায়তা চিহ্নিত করতে একটি গবেষণা পরিচালিত হবে। গবেষণায় Early Childhood Development (ECD), ঝুঁকি ও সুরক্ষামূলক বিষয়গুলো এবং শিশুদের সুস্থ বৃদ্ধি ও ভবিষ্যৎ কল্যাণে কার্যকর উদ্যোগের জন্য তথ্য সংগ্রহ করা হবে।
শুধুমাত্র যোগ্য ও উপযুক্ত নারী প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।
প্রধান দায়িত্ব
- বাড়ি বাড়ি গিয়ে তথ্য ও নমুনা সংগ্রহ করা।
- ট্যাব/কম্পিউটারের মাধ্যমে তথ্য সংগ্রহ করা।
- কমিউনিটির সদস্যদের সঙ্গে যোগাযোগ ও অংশগ্রহণ নিশ্চিত করা।
- নির্ধারিত সময়সূচি অনুযায়ী মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনা করা।
- ডাটা/নমুনা সংগ্রহ ও ব্যবস্থাপনা বিষয়ে মাঠকর্মীদের প্রশিক্ষণ দেওয়া।
- সংগৃহীত তথ্য যাচাই করা।
- গবেষণার প্রটোকল ও স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসরণ নিশ্চিত করা।
- মাঠপর্যায়ের কার্যক্রমের রেকর্ড সংরক্ষণ ও রিপোর্টিংয়ে সহযোগিতা করা।
যোগ্যতা ও অভিজ্ঞতা
- যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
- কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা।
- TAB ভিত্তিক ডাটা সংগ্রহ/ব্যবস্থাপনায় অভিজ্ঞতা।
- রোহিঙ্গা ভাষায় সাবলীল হতে হবে।
কর্মস্থল
কক্সবাজারের উখিয়া
পদ সংখ্যা
১০টি
চাকরির ধরন ও মেয়াদ
স্বল্পমেয়াদি, দৈনিক মজুরি ভিত্তিক।
চাকরির মেয়াদ ২ মাস, কর্মদক্ষতা ও প্রকল্পের প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়তে পারে।
বেতন ও সুবিধা
প্রতিদিন ১,৫৪৩ টাকা (সমন্বিত)।
অন্য কোনো সুবিধা প্রযোজ্য নয়।
গুরুত্বপূর্ণ তথ্য
- শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
- লিখিত পরীক্ষা/সাক্ষাৎকার উখিয়া, কক্সবাজারে অনুষ্ঠিত হবে।
- নিয়োগ প্রক্রিয়ার কোনো পর্যায়ে icddr,b কোনো আবেদন ফি গ্রহণ করে না।
আবেদন
যোগ্য প্রার্থীদের ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে icddr,b-এর ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে:
career.icddrb.org
Copyright © 2026 UkhiyaNews.Com. All rights reserved.