প্রকাশিত: ০২/০৮/২০১৬ ৭:১৭ এএম

received_1109167039150032প্রেস বিঙ্গপ্তি ::
নদী ও পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ নদী পরিব্রাজক দল। যারা নদী ভ্রমণ করে, সরেজমিন নদী পরিদর্শন করে, নদীর অর্থনৈতিক ও পর্যটন গুরুত্ব বিশ্লেষণ করে, নদী বিষয়ে নদী পাড়ের মানুষের সাথে তথ্যের আদান প্রদান করে, নদী পাড়ের মানুষ ও তরুণ প্রজন্মকে সচেতন করার চেষ্টা করে। সংগঠনটি বিশ্বাস করে নদী পাড়ের মানুষ ও তরুণ সমাজ নদী বিষয়ে সচেতন হলে নদী সুরক্ষার কাজটি অনেক দূর এগিয়ে যাবে। বাংলাদেশ নদী পরিব্রাজক দল নদী ও জলাশয় রক্ষা,প্রতিবেশ রক্ষা, উন্নয়ণ ,সংরক্ষণ ও নদীর তীরবর্তী জনগোষ্ঠীর কল্যাণে গঠিত একটি স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক। নদী বাংলাদেশের জীবন রেখা । নদী বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। নদী বাঁচলেই প্রাণের অস্থিত্ব টিকে থাকবে। সভ্যতা ও সংস্কৃতি টিকে থাকবে। তাই তরুণ সমাজসহ সকলকে নদী বিষয়ে আগ্রহী ও উদ্যোগী করতে সংগঠনটি নদী রক্ষায় নদী ভ্রমণ, নদী পরিদর্শনসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করে ও নদীর পাড়ের মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহন করে। সরেজমিন নদী বিষয়ে তথ্য সংগ্রহ করা,নদী মরে যাওয়া,নদী দূষিত হওয়ার ভয়াবহতা সম্পর্কে মানুষকে অবহিত করাও এ নেটওয়ার্কের অন্যতম একটি কাজ। নিরীহ, অবহেলিত নদী কেন্দ্রিক মানুষ, জলচর ও জল নির্ভর প্রাণীর সেবা ও বিরুপ পরিবেশ থেকে নিরাপদ-বাসযোগ্য আশ্রয় পাওয়ার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নদী পরিব্রাজক দল বঞ্চিত মানুষের পক্ষে কথা বলে। তারই লক্ষে কিছুদিন আগে টেকনাফ কমিটি গঠিত হয়েছিল । উক্ত কমিটির উপদেষ্টা হিসেবে মনোনিত হলেন কক্সবাজর জেলা শিক্ষক সমিতির সভাপতি ও আলহাজ্ব আলী আছিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুস্তফা কামাল চৌধুরী মুসাটেকনাফ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এইচ এম ইউনুছ বাঙ্গালী এবং মঈন উদ্দীন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান। উল্লেখ্য এর আগে টেকনাফ নদী পরিব্রাজক দলের ২১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি অনুমোদন হই । উক্ত কমিটিতে সভাপতি হিসেবে সাংবাদিক মোঃ আবছার কবির আকাশ ও সম্পাদক হিসেবে ব্যাবসায়ী মোঃ ইসলাম ও সাংগঠনিক হিসেবে সাংবাদিক ছৈয়েদুল আমিন চৌধুরী নির্বাচিত হয়েছিল ।

পাঠকের মতামত

 

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...