উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/০৭/২০২৬ ৪:৫২ পিএম

কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য, অস্ত্র ও গোলাবারুদ প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানাগেছে।
বিজিবি সুত্র জানায়,২জুলাই ভোর রাত ৪টার দিকে সাবরাং বাজার হতে মেরিন ড্রাইভ সড়কের দিকে ১টি ইজিবাইক যোগে কয়েকজন লোক যেতে থাকেন। বিজিবির অস্থায়ী চেকপোষ্টে অপেক্ষামান জওয়ানেরা ইজিবাইকটিকে তল্লাশির জন্য থামানোর সংকেত দেন। এসময় ইজিবাইকে থাকা ব্যাক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে এলাকায় দৌঁড়ে ঢুকে পড়ে। পরে বিজিবি জওয়ানেরা পরিত্যক্ত ইজিবাইকটি তল্লাশী চালিয়ে ২কেজি ক্রিস্টাল মেথ আইস, ০১টি জি-৩ রাইফেল, ০১টি দেশীয় তৈরী এলজি, ১টি জি-৩ রাইফেলের ম্যাগাজিন. ১৩রাউন্ড গুলি ও ১টি ইজিবাইক উদ্ধার করেন। উদ্ধারকৃত মাদক, গোলাবারুদ ও অস্ত্রের বাজার মুল্য অন্তত ১ কোটি ৪লক্ষ ৯হাজার ১শ টাকা বলে জানাগেছে।
২বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল হানিফুর রহমান ভুঁইয়া সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেম “বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ পণ্য পাচার এবং সীমান্ত এলাকায় সংঘটিত অন্যান্য অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মাদক ও সীমান্ত অপরাধ দমনে টেকনাফ ব্যাটালিয়নের রাডারভিত্তিক নজরদারি, গোয়েন্দা কার্যক্রম, নিয়মিত স্থল ও নৌ টহল এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।#

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...