প্রকাশিত: ১৩/১১/২০১৬ ১২:০০ পিএম

কক্সবাজার প্রতিনিধি:
পূর্ব শত্রুতার জের ধরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজারে একদল দুর্বৃত্তের ছুরিকাঘাতে আবু তাহের (৩০) নামে এক মুদি দোকানদার খুন হয়েছেন।

রোববার ভোর সাড়ে ৬ টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত যুবক সাতকানিয়ার মাহাবুবুল আলমের ছেলে।

এর আগে শনিবার রাত সাড়ে ১০ টার দিকে দূর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে।

নিহতের স্ত্রী জানান, কয়েকদিন আগে একই এলাকার শামসুল আলম প্রকাশ পেচুর সাথে নিহতের ঝগড়া হয়। এরই জের ধরে শনিবার রাতে ওই হামলার ঘটনা ঘটে।

হোয়াইক্যং পুলিশ ফাড়ির আইসি মো. সাফায়েত আহামদ জানান, ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer