প্রকাশিত: ২৮/১০/২০১৬ ৯:১৭ পিএম , আপডেট: ২৮/১০/২০১৬ ৯:২০ পিএম

tek-pic-150x150নুরুল হোসাইন,টেকনাফ::
টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ হাজীপাড়া থেকে তাহেরা বেগম (২৪) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে একই এলাকার জমিল হোসাইনের স্ত্রী। তবে এ ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে হাজী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে প্ররেন করা হয়েছে
এ ঘটনায় নিহত তাহেরা বেগম গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার দাবী করেছে শাশুড় বাড়ীর লোকজন। কিন্তু নিহতের পিতা দাবী করেন, তাকে প্রতিনিয়ত শারিরীক ও মানসিক নির্যাতন চালাত শাশুড় বাড়ীর লোকজন। তারই এ হত্যাকান্ডের সাথে জড়িত বলে দাবী করেন তিনি।
এব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে লাশটি উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরী করে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এটি আতœহত্যা বা হত্যাকান্ড কিনা ময়নাতদন্তের পর জানা যাবে।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer