প্রকাশিত: ১৬/০৮/২০১৬ ৮:২৯ এএম

জসিম উদ্দিন টিপু, টেকনাফ::
টেকনাফ থানা পুলিশ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকায় অভিযান চালিয়ে ২হাজার পিচ ইয়াবা সহ ১ব্যাক্তিকে আটক করেছে। এঘটনায় ধৃত ব্যাক্তিকে প্রধান ও অপর আরো ২জনকেও পলাতক আসামী করে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ সুত্র জানায়, ১৫আগষ্ট ভোর রাত ২টা ৪৫মিনিটের দিকে এ.এস.আই কাজ্বী আব্দুল মালেকের নেতৃত্বে একদল পুলিশ রাজারছড়া এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় মৃত হাসান আলী ছেলে জাফর আলম(২৮) কে হাতে নাতে আটক করে। এসময় ২ব্যাক্তি পালিয়ে যেতে সক্ষম হলেও আটক জাফরের স্বীকারোক্তি মতে একই এলাকার আলতাজুর রহমানের ছেলে আব্দুল গফুর(৪৫) ও মাহবুব আলম(২৬) কে পলাতক আসামী করে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবা সহ আটক ব্যাক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি অপর আসামীদেরও আটকের চেষ্টা চলছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...