প্রকাশিত: ১৩/০৯/২০১৬ ৬:১৮ এএম

টেকনাফ প্রতিনিধি ::
টেকনাফে ইয়াবা পাচারকারির মোটর সাইকেলের ধাক্কায় শহিদুল ইসলাম (৪৩) নামে এক বিজিবি সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। সে নাজির পাড়া চৌকির দায়িত্ব পালন করছিল।

স্থানীয়দের ভাষ্য মতে, সোমবার রাতে নাজির পাড়া এলাকা দিয়ে একটি মোটর সাইকেল যোগে ইয়াবা পাচার করার গোপন সংবাদ পেয়ে বিজির সদস্য শহিদুল ইসলামসহ তার সঙ্গে থাকা বিজিবির সদস্য ওই মোটর সাইকেল আরোহীকে থামানো সংকেত দেন। তারা সংকেত অমান্য করে পালানোর সময় বিজিবির সদস্যরা ধাওয়া করলে তাদেরকে ইয়বা পাচারকারিরা মোটর সাইকেল দিয়ে রাস্তার পাশে চাপিয়ে দেয়। এসময় বিজিবির সদস্যরা মাটিতে লুঠিয়ে পড়ে। এসময় বিজিবির সদস্য শহিদুল ইসলাম আহত হলেও অপর এক সদস্য বেচেঁ যান। পরে খবর পেয়ে বিজিবির সদস্যরা স্থানীয় লোকজনের সহযোগীতায় উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে জরুরী বিভাগের চিকিৎসা তাকে প্রাথমিক দেন।
জরুরী বিভাগের চিকিৎসক প্রণয় রুদ্রু জানান, আহত বিজিবির সদস্যর হাত, পা ও মাথায় আঘাত পান। তাকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এদিকে মোটর আরোহীদের খুজছে বিজিবি।

টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায় আবু রাসেল ছিদ্দিকী জানান, ইয়াবা পাচারকারির মোটর আরোহীর  থামানো চেষ্টাকালে এ ঘটনা ঘটেছে। আরোহীদের খোজেঁ বের করে আইনের আওতায় আনা হবে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...
Single Page Footer