উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২/১২/২০২২ ৪:৫৬ পিএম

কক্সবাজারের টেকনাফ বাহারছড়ার জাহাজপুরা পাহাড়ে অপহরণ হওয়া ৮ জন ৩ দিন পর আহত অবস্থায় বাড়ি ফিরেছেন।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে তাদের বাড়ি ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম।

বুধবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত ২টায় তারা বাড়ি ফিরেন।

এর আগে গত রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড়ের খালে মাছ শিকার করতে গেলে সেখান থেকে তারা অপহৃত হন।

এরা হলেন- বাহারছড়া ইউনিয়নের রশিদ আহমদের ছেলে মোহাম্মদ উল্লাহ, ছৈয়দ আমিরের ছেলে মোস্তফা কামাল, তার ভাই করিম উল্লাহ, মমতাজ মিয়ার ছেলে মো. রিদুয়ান, রুস্তম আলীর ছেলে সলিম উল্লাহ, কাদের হোসেনের ছেলে নুরুল হক, রশিদ আহমদের ছেলে নুরুল আবছার ও নুরুল হকের ছেলে নুর মোহাম্মদ।

৩ দিন ধরে প্রশাসনের লোকজন ও স্থানীয়সহ ৪ শতাধিক মানুষ পাহাড়ী অঞ্চলে অপহৃতদের উদ্ধার অভিযানে নেমেছিলেন।

অপহৃত পরিবারের সদস্য মোহাম্মদ হাবিব বলেন, অপহৃত ৮ জনকেই মুক্তিপণের টাকার জন্য নানানভাবে শারীরিক নির্যাতন করেছে অপহরণকারীরা। তাদের শরীরের বিভিন্ন জায়গায় নির্যাতনের ক্ষত রয়েছে। তারপরও অপহরণকারীরা তাদের ছেড়ে দিয়েছে। তারা বাড়ি ফিরেছেন তার জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া। আর প্রশাসনসহ যারা উদ্ধার অভিযান চালিয়ে আমাদের পরিবারের পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

ওসি আবদুল হালিম জানান, অপহৃতদের উদ্ধারের জন্য পাহাড়ের ঢালে-জঙ্গলে বিভিন্ন দুর্গম জায়গায় পুলিশের অভিযান চলমান ছিলো। খবর পেলাম বুধবার দিবাগত রাতে অপহৃতরা বাড়ি ফিরেছে। তারা একটু সুস্থ হোক। তারপর তাদের কাছ থেকে অপহরণের কারণসহ বিস্তারিত জানতে পারবো।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...